October 29, 2026, 10:58 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

গাজীপুর ২ আসনে জনগণের আস্থার পথিক ডাক্তার মাজহারুল আলম

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর ২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়নের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতিক ডাক্তার  মাজহারুল আলম। দীর্ঘদিন ধরে তিনি বিএনপি’র আদর্শে অনুপ্রাণিত থেকে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। স্বৈরাচারী শাসনের সময় মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েও তিনি কখনও দল ও আদর্শ থেকে সরে আসেননি। রাজপথে সংগ্রামী নেতৃত্ব ও ত্যাগী মনোভাবের জন্য গাজীপুরের সাধারণ জনগণের কাছে তিনি আজ “জনগণের আস্থার পথিক” হিসেবে পরিচিতি পেয়েছেন। গাজীপুর ২ আসনের সর্বস্তরের মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ও দীর্ঘদিনের জনসম্পৃক্ততা তাঁকে এই আসনে একটি শক্ত প্রতিযোগিতামূলক প্রার্থী হিসেবে তুলে ধরেছে। এলাকাবাসীর আশা ডাক্তার  মাজহারুল আলম নির্বাচিত হলে গাজীপুর ২ আসনের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিএনপি যদি গাজীপুর ২ আসনে জনগণের বিশ্বাসযোগ্য ও মাঠের কর্মী-নেতাদের মূল্যায়ন করে প্রার্থী দেয়, তাহলে ডা. মাজহারুল আলম হবেন একটি উপযুক্ত ও জনপ্রিয় নির্বাচন যোগ্য মুখ।



ফেসবুকে আমরা