October 29, 2026, 11:10 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে নতুন বাংলাদেশ ডা. মাজহারুল আলম

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ।কর্মসূচিতে জনতার ঢল। গাজীপুর, ১৪ অক্টোবর ২০২৫  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও গাজীপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ডা. মাজহারুল আলম বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে নতুন বাংলাদেশ  ন্যায়, উন্নয়ন ও স্বাধীনতায়। তিনি আরও বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের গণমানুষের আত্মার প্রতিচ্ছবি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং তারেক রহমানের নেতৃত্ব  এই তিনটি আমাদের আশা ও শক্তির প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই, আর বিএনপির সংগ্রাম সেই সুষ্ঠু নির্বাচন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আজ সোমবার গাজীপুর মহানগরের ১৫নং ওয়ার্ডে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন ডা. মাজহারুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ মাফিকুর রহমান সেলিম, গাছা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ আলম মাষ্টার, বাসন থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, ১৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইমাম সিদ্দিকী ও মোঃ সুরুজ আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল হক, সহ-সভাপতি আঃ জলিল মণ্ডল, ১৩নং ওয়ার্ড বিএনপির ফারুক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম প্রিয়, গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ও মোঃ বিল্লাল রায়হান রনি মণ্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। লিফলেট বিতরণ শেষে স্থানীয় নেতাকর্মীরা বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা