October 29, 2026, 11:04 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজন আটক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) রাতে গাজীপুর সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের নাওজোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) এবং তার ছেলে মুশফিক (২৭)। জানা গেছে, তসলিম সিরাজ বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজের ভাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর আর্মি ক্যাম্পের ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে তসলিম সিরাজ ও তার ছেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৫টি রামদা, একটি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড এবং গাঁজা উদ্ধার করা হয়। অভিযান শেষে আটককৃতদের বাসন থানায় হস্তান্তর করা হয়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন খান বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় ও অপরাধ দমনে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



ফেসবুকে আমরা