October 29, 2026, 11:09 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

শ্রীপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলার শ্রীপুর থানা পুলিশের অভিযানে মাদক মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ইংরেজি ০৯ নভেম্বর ২০২৫ তারিখে পরিচালিত এই বিশেষ অভিযানে থানা পুলিশের একাধিক টিম অংশ নেয়। অভিযানে বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আসামিদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলা রয়েছে। অভিযান শেষে সকল আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও তিনি জানান।



ফেসবুকে আমরা