October 29, 2026, 11:08 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

শ্রীপুর থানা এলাকায় বিশেষ অভিযানে মাদকসেবীসহ ১৯ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

শ্রীপুর থানা এলাকায় বিশেষ অভিযানে মাদকসেবীসহ ১৯ আসামি গ্রেপ্তার। ১৭ নভেম্বর ২০২৫ তারিখে গাজীপুরের শ্রীপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মোট ১৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।থানা পুলিশের একাধিক টিম সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসেবন, চুরি, ছিনতাইসহ নানা অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত প্রত্যেককে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের নিয়মিত অভিযান এলাকায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় এ অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা