October 29, 2026, 10:07 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

রাঙ্গুনিয়ায় সংরক্ষিত বনে উচ্ছেদ অভিযান: হামলায় আহত দুই বনকর্মী, দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে রাঙ্গুনিয়ার খুরুশিয়া বিট এলাকার ভোলার টিলা সংরক্ষিত বনে অবৈধভাবে নির্মিত দুটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অদ্য বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নির্দেশে এবং সহকারী বন সংরক্ষক (সদর)-এর নেতৃত্বে খুরুশিয়া, রাঙ্গুনিয়া, পটিয়া ও শহর রেঞ্জের সকল রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা ও মাঠপর্যায়ের স্টাফরা এ উচ্ছেদ অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে জবরদখলকারীরা বাধা প্রদানের চেষ্টা করলে হামলার শিকার হন দুইজন বনকর্মী। এতে তারা আহত হন। এরপর ঘটনাস্থলেই হামলাকারী দুইজনকে আটক করা হয় এবং পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়। বন বিভাগ জানায়, অভিযানে উচ্ছেদকৃত ঘরদু’টি সংরক্ষিত বনভূমির ভেতরে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। আটক হামলাকারীদের বিরুদ্ধে বন মামলা ছাড়াও জি.আর. মামলা প্রক্রিয়াধীন আছে। বন কর্মকর্তারা জানান, সংরক্ষিত বনের ওপর অবৈধ দখল ও নির্মাণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা