October 29, 2026, 10:07 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

নীলফামারীতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩টি ভাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, কিলন ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

অদ্য ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, নীলফামারী-এর যৌথ উদ্যোগে জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সদর উপজেলার পুলেরহাট, শালহাটি এলাকায় অবস্থিত মোঃ মাহাবুবুল আলমের মালিকানাধীন মেসার্স দিনা ব্রিকস, মোঃ সেলিমের মালিকানাধীন মেসার্স সেলিম ব্রিকস এবং সখের বাজার এলাকায় সৈয়দ রকিব হাসানের মালিকানাধীন মেসার্স রাবেয়া ব্রিকস-এর বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, অভিযানকালে আইনটির ধারা ৫(৩) লঙ্ঘনের দায়ে মেসার্স দিনা ব্রিকসকে ১,০০,০০০ টাকা, মেসার্স সেলিম ব্রিকসকে ২,০০,০০০ টাকা এবং ধারা ৫(২) লঙ্ঘনের দায়ে মেসার্স রাবেয়া ব্রিকসকে ৫০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এভাবে মোট ৩,৫০,০০০ (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।এছাড়াও অনুমোদন ব্যতীত ইটভাটায় মাটি সংগ্রহ ও পরিচালনার অপরাধে মেসার্স দিনা ব্রিকস ও মেসার্স সেলিম ব্রিকস-এর কিলন স্কেভেটর দিয়ে ভেঙে ফেলা হয় এবং স্কেভেটরের মাধ্যমে কাঁচা ইট ধ্বংস করা হয় অভিযানে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসন, নীলফামারীর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানজীর ইসলাম। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। নীলফামারী জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় সূত্রে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা