October 29, 2026, 10:07 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

চট্টগ্রামে বনভূমি উচ্ছেদ অভিযানে বন দস্যুদের হামলা, একাধিক বন কর্মকর্তা গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর বন বিভাগের নারায়ণহাট রেঞ্জের অধীন ধুরং বিটে সরকারি বনভূমি জবরদখল উচ্ছেদ অভিযানের সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত বন দস্যুদের এই হামলায় একাধিক বন কর্মকর্তা ও কর্মচারী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন—জনাব মাহফুজ, ফরেস্ট গার্ড; জনাব খান মোঃ আবরারুর রহমান, সহকারী বন সংরক্ষক; জনাব মোঃ বাচ্চু মিয়া, ফরেস্ট রেঞ্জার ও রেঞ্জ কর্মকর্তা (সদর রেঞ্জ); এবং জনাব সিফাত আল রাব্বানী, ফরেস্ট রেঞ্জার ও রেঞ্জ কর্মকর্তা (হাসনাবাদ রেঞ্জ)। এ ছাড়াও অভিযানে অংশগ্রহণকারী আরও কয়েকজন বনকর্মী আহত হন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ সূত্রে জানা যায়, সরকারি বনভূমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলাকালে বন দস্যুরা অতর্কিতভাবে বনকর্মীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং অভিযানের কার্যক্রম ব্যাহত হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এফ.জি কল্যাণ সমিতি, চট্টগ্রাম-কক্সবাজার জেলার উপকূলীয় এলাকার আঞ্চলিক শাখা, চট্টগ্রাম। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দায়িত্ব পালনকালে বন কর্মকর্তাদের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও আইনবিরোধী। অবিলম্বে হামলায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। সংগঠনটি আরও উল্লেখ করে, বনভূমি রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।ঘটনার পর আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে বন বিভাগ সূত্রে জানানো হয়েছে।



ফেসবুকে আমরা