October 29, 2026, 12:48 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

সদরের ভাওয়ালগড়ের মনিপুরে ধানের শীষের পক্ষে বিএনপির ব্যাপক গণসংযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর পচ্চিম পাড়া  ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ আজহারুল ইসলাম মন্ডলের নেতৃত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।আরো উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ লিটন সরকার,  ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোঃ মনির হোসেন সহ  বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।প্রচারণাকালে মোঃ আজহারুল ইসলাম মন্ডল বলেন, বর্তমান দেশের সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। ধানের শীষই পারে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে। তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। মানুষের দুঃখ-কষ্ট ও অধিকার আদায়ের সংগ্রামে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। স্থানীয় নেতাকর্মীরাও বক্তব্যে বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ধানের শীষের প্রতি জনগণের আস্থা ও সমর্থন দিন দিন বাড়ছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।গণসংযোগ চলাকালে মনিপুর এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়



ফেসবুকে আমরা