October 29, 2026, 12:48 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

ভাওয়ালগড়ের ৬ নং ওয়ার্ডে ঘরে ঘরে ধানের শীষের গণসংযোগ, নেতৃত্বে আজহারুল ইসলাম মন্ডল

গাজীপুর প্রতিনিধি

শুক্রবার ৬ ফেব্রুয়ারি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। এ সময় গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ আজহারুল ইসলাম মন্ডলের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। প্রচারণাকালে নেতা-কর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। গণসংযোগকালে মোঃ আজহারুল ইসলাম মন্ডল বলেন, এই নির্বাচন শুধু একটি প্রতীকের লড়াই নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। দীর্ঘদিন ধরে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই জনগণের হারানো অধিকার ফিরে আসবে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের কথা বলে, মানুষের পাশে থাকে। গাজীপুর সদর উপজেলার প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ধানের শীষের পক্ষে জনমত দিন দিন শক্তিশালী হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে গাজীপুর সদর উপজেলার জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেবে



ফেসবুকে আমরা