October 29, 2026, 12:48 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর মিছিলে নারীদের ব্যাপক অংশগ্রহণ

হাবিবুর রহমান গাজীপুর

জেলার কাপাসিয়ায় জামায়াতে ইসলামির উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী ওই মিছিলে নেতৃত্ব দেন। শনিবার কাপাসিয়ার উজলী এলাকায় ঐ মিছিল হয়। নারীরা মিছিলে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেন। জামায়াতে ইসলামীর পক্ষে বেশ কয়েকদিন ধরে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা চলছিল। অবশেষে নারীদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এই মিছিল বের করা হয়। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ভোটাররা চাঙ্গা হচ্ছে বলে অনেকেই জানান। অপরদিকে, অপর প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের সমর্থনে গাজীপুর- ৪ আসনের বিভিন্ন এলাকায় মিছিল বের হয়। তবে সেই সব মিছিলে নারীদের অংশগ্রহণ ছিল না। শাহ রিয়াজুল হান্নান ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই মিছিল সম্পর্কে শরিফ মিয়া নামে একজন ভোটার বললেন, মিছিলের অধিকাংশই ভোটার নন ,তারা মাদ্রাসার শিক্ষার্থী। ভোটের মাঠ সরগরম করতেই ওই মিছিল বের করা হয়েছে। অল্প টাকার বিনিময়ে অবহেলিত অনেক নারীও মিছিলে যোগ দিয়েছেন।



ফেসবুকে আমরা