October 29, 2026, 12:48 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

বাসনে ধানের শীষের গণসংযোগে জনতার ঢল, কঠিন সময়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার বিএনপির

গাজীপুর প্রতিনিধি

শনিবার ৭ ফেব্রুয়ারি গাজীপুর–১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী মোঃ মজিবুর রহমানের সাথে নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বাসন থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও আবাসিক এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে এমপি প্রার্থী মোঃ মজিবুর রহমান বলেন, আজ দেশের সাধারণ মানুষ চরম সংকটে দিন কাটাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, চিকিৎসা ও শিক্ষার ব্যয় সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই কঠিন সময়ে জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি রাজপথে রয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী  কমিটির সদস্য  ডা. মাজহারুল আলম বলেন, দেশে গণতন্ত্র আজ বন্দি। ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষ আজ কথা বলার স্বাধীনতা হারিয়েছে। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই জনগণ তাদের হারানো অধিকার পুনরুদ্ধার করবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় সাধারণ মানুষ বর্তমান পরিস্থিতিতে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানান। পুরো এলাকাজুড়ে গণসংযোগকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়



ফেসবুকে আমরা