October 29, 2026, 12:49 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

গাজীপুর ১ আসন,পথে পথে ছিল ধানের শীষের মিছিল, ব্যাপক শোডাউন

হাবিবুর রহমান গাজীপুর

মা বোনদের বলে যাই, ধানের শীষে ভোট চাই”, ভোট দেবো কিসে? , ধানের শীষে। খালাগো খালা, মার্কাটা কি  ধানের শীষ, ধানের শীষ। সোমবার( ৯ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা নাগাদ এমন নানা ছন্দে গাজীপুর ১, কালিয়াকৈরের পথে প্রান্তরে হলো ধানের শীষের মিছিল, শোডাউন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সারা কালিয়াকৈর পরিণত হয়েছিল মিছিলের জনপদে। মিছিল ছিল কালিয়াকৈর পৌর শহরের আনাচে কানাচে। কালিয়াকৈরের লতিফপুর সহ আশেপাশের এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মী অংশ নিয়েছেন মিছিলে। এক পর্যায়ে তিনি বলেন, ধানের শীষের শক্তিকে কেউ মোকাবেলা করতে পারবে না। ১২ ফেব্রুয়ারি হবে ধানের শীষের জয়। পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডে মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক ছাত্রদল নেতা, কালিয়াকৈর ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আশরাফ সিদ্দিকী।  তিনি জানালেন, কালিয়াকৈর শহরটি মিছিলের নগরীতে পরিণত হয়েছে। সব মানুষ ধানের শীষের সমর্থনে বাড়ি থেকে বের হয়ে এসেছেন।  আশরাফ সিদ্দিকীর নেতৃত্বাধীন মিছিলটি পৌর এলাকার  ১ নম্বর ওয়ার্ডের টান কালিয়াকৈর, লালটেকি,  সৈয়দপুর মাদ্রাসা এলাকা সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। তিনি পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বেও ছিলেন। স্থানীয় সাবেক পৌর কমিশনার মাসুম, মোহাম্মদ মহসিনও তার সাথে নেতৃত্বে  ছিলেন। স্থানে স্থানে ,পথ ও প্রান্তরে মিছিল দেখে বাড়ির নারী-পুরুষ বাইরে চলে আসে মিছিলের দৃশ্য দেখতে। পুরো এলাকাটা হয়ে ওঠে মুখরিত। কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের নেতৃত্বে বিশাল মিছিল শহরের নিকটবর্তী হিজলতলিসহ আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে । ঘোষণা অনুযায়ী, নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে কালিয়াকৈরের নয়টি ইউনিয়নের ৮১ টি ওয়ার্ডে, পৌর এলাকার ৯টি ওয়ার্ডে, ও সিটি কর্পোরেশন এলাকার কোনাবাড়ী, বাসন কাশিমপুর এলাকায় ওয়ার্ড ও সড়কে সড়কে হাজার হাজার বিএনপির সমর্থিত নেতাকর্মী ভোটার ও জনতা ধানের শীষের পক্ষে মিছিল করেন। কালিয়াকৈর  উপজেলার সফিপুর এলাকায় মিছিলে মিছিলে সয়লাব হয়। এসময় স্থানীয় লোকজনদের বলতে শোনা যায় ,আজকের মিছিল- প্রমাণ করলো কালিয়াকৈর হলো বিএনপির ঘাঁটি। নির্বাচনে ধানের শীষের জয় হবে অনিবার্য।



ফেসবুকে আমরা