October 29, 2026, 12:48 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

গাজীপুর–১ আসনে ভোটকেন্দ্র পরিদর্শনে ডা. মাজহারুল আলম, প্রস্তুতি নিয়ে খোঁজখবর

গাজীপুর প্রতিনিধি

বুধবার ১১ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–১ সংসদীয় আসনের বাসন থানার ১৪ নম্বর ওয়ার্ডের প্রতিটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম। পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রগুলোর সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচন পরিচালনার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ডা. মাজহারুল আলম বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ভোটকেন্দ্রগুলোর পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পাশাপাশি ভোটারদের কেন্দ্রে আসতে উৎসাহিত করার আহ্বান জানান। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন এবং পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা।



ফেসবুকে আমরা