October 29, 2026, 12:48 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

গাজীপুরে ভোটের পরিবেশ ছিল সন্তোষজনক, নারী ভোটারদের অংশগ্রহণ ছিল বেশ

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুরে গুজবে কান না দিয়ে, অনেকটা শঙ্কা না নিয়ে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল বেশ। পরিবেশ ছিল সন্তোষজনক । বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে এরকম চিত্র চোখে পড়ল গাজীপুরের বিভিন্ন ভোটকেন্দ্রে। ডগরী আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র। গাজীপুর ১ (শ্রীপুর – সদর) এলাকার একটি ভোটকেন্দ্র এটি । সকাল ৮ টা। এখানে দেখা যায়, সকাল সাড়ে সাতটার পর থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে যায় । বেলা বাড়ার সাথে সাথে এই সংখ্যা আরো বাড়তে থাকে। সকালের সাংসারিক কাজ শেষ করে নারী ভোটাররা লাইনে দাঁড়িয়েছে। তরুণ ভোটাররাও লাইনে ছিল আগ্রহ নিয়ে । গ্রামের পথ ধরে দলবেঁধে তারা ভোটকেন্দ্রে আসেন। তবে ভোটকেন্দ্রে পুরুষদের উপস্থিতি ছিল বেশ কম। গাজীপুর ৩ আসনের  এই ভোটকেন্দ্রে আনসার ও পুলিশ বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়। লাইনে দাঁড়িয়ে ভোটার আয়নাল হক, মফিজুর রহমান, শাহীন  জানান, এই ভোটকেন্দ্রে ধীর গতিতে ভোট হচ্ছে। মহিলারা রোদে লাইনে দাড়িয়ে অপেক্ষা করছে দীর্ঘ সময় নিয়ে।  অনতিদূরে বিকে বাড়ি ভোটকেন্দ্রে গিয়ে সাধারণ ভোটারদের মধ্যে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়। ওই  ভোটকেন্দ্রে ভোটগ্রহণ পরিবেশ ছিল পরিচ্ছন্ন। এই ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগকালে এই আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন (প্রতীক ঘোড়া ) বললেন, আমার পক্ষে ভোটারদের স্বতঃস্ফূর্ততা ও সমর্থন রয়েছে। কোন প্রকার কারচুপি না হলে আমার বিজয় নিশ্চিত।  ফলাফল  না পাওয়া পর্যন্ত বলা যাবেনা যে নির্বাচন সন্তোষজনক হয়েছে। বেলা সাড়ে ১২টা । গাজীপুর -১ (কালিয়াকৈর) আসনের লতিফপুর ভোটকেন্দ্রে গিয়ে কথা হলো বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের সাথে। এই সময় তিনি বলেন, ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ততা রয়েছে। ভোট গণনায় স্বচ্ছতা থাকলে ধানের শীষের জয় হবে। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ১১ দলীয় জোট প্রার্থী শাহ আলম বক্সী বললেন , নির্বাচনী পরিবেশ শান্ত। এমন নির্বাচনী পরিবেশ বিরাজ করলে জনগণের মতামতের সঠিক প্রতিফলন ঘটবে। ওই আসনেও নারী ভোটারদের সন্তোষজনক উপস্থিতি লক্ষ্য করা যায়।  ওই দুই আসনে বেলা  ১টা নাগাদ কোন ভোটকেন্দ্রে অনিয়মের খবর পাওয়া যায়নি‌। ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপিত ছিল। এদিকে গাজীপুর -৪ (কাপাশিয়া)  আসনের বিএনপির সমর্থিত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান জানান, ১১ দলীয় জোট প্রার্থীর পক্ষে তার সমর্থকরা কেন্দ্রে কেন্দ্রে আধিপত্য বিস্তার করার চেষ্টা চালাচ্ছে। এই অভিযোগ অস্বীকার করেন ১১ দলীয় জোট প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে গাজীপুরে ভোটগ্রহণ হচ্ছে।



ফেসবুকে আমরা