October 29, 2026, 12:03 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

পিরুজালী ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

সোমবার ২৩ ফেব্রুয়ারি গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরুজালী ইউনিয়ন শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, মাননীয় সংসদ সদস্য, গাজীপুর-৩ এবং কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকের এই ইফতার ও দোয়া মাহফিল শুধু ধর্মীয় আয়োজন নয়, এটি দলীয় ঐক্য ও জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করার একটি প্রয়াস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আবু তাহের মুসুল্লী, আহ্বায়ক, গাজীপুর সদর উপজেলা বিএনপি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জনগণের পাশে থেকে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী, আহ্বায়ক সদস্য, গাজীপুর জেলা বিএনপি এবং বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, আহ্বায়ক সদস্য, গাজীপুর জেলা বিএনপি। তাঁরা তাঁদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির আন্দোলন-সংগ্রামের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলহাজ্ব আবুবকর ছিদ্দিক, সদস্য সচিব, গাজীপুর সদর উপজেলা বিএনপি। শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দলের শীর্ষ নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়



ফেসবুকে আমরা