October 29, 2026, 11:09 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আজহারুল ইসলাম মন্ডলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গাজীপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজহারুল ইসলাম মন্ডল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই দিন ধনী-গরিব, ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।তিনি আরও বলেন, ঈদের শিক্ষা আমাদের মাঝে সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক ভালোবাসা জাগ্রত করে। সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। মোঃ আজহারুল ইসলাম মন্ডল দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি গাজীপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণসহ প্রবাসী বাংলাদেশিদের প্রতিও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন এই পবিত্র ঈদের বরকতে দেশবাসীর জীবন থেকে সব দুঃখ-কষ্ট দূর হয়ে যায় এবং দেশ এগিয়ে যায় উন্নয়ন ও সমৃদ্ধির



ফেসবুকে আমরা