মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী দেশের সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতার মহান সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীন বাংলাদেশ। এই দিনে আমি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ছিল একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠন। সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের এখনও কাজ করে যেতে হবে। স্বাধীনতা দিবস আমাদের নতুন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার শপথ নেওয়ার দিন। আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, জনগণের কল্যাণই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং তাদের উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কাজ করে যাব। তিনি ভাওয়ালগড় ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চাই। একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য। পরিশেষে তিনি মহান স্বাধীনতা দিবসে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানান