October 29, 2026, 10:07 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

গাজীপুরে শিশুদের হাম রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুরে রোববার (৫ এপ্রিল )সকাল দশটায় শিশুদের হাম রুবেলা প্রতিরোধে জরুরী টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলার সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ ভবন সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা এম এ মুহিত। হাম মোকাবেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। প্রতিমন্ত্রী ওই সময় বলেন, শিশুদের গুরুত্ব দিয়েই স্বল্প সময়ের মধ্যে সরকার এ কর্মসূচি হাতে নিয়েছে। ‌ শিশুরা নিরাপদ থাকলে আমরা নিরাপদ থাকবো। সকলের সম্মিলিত প্রয়াসে এই কর্মসূচি সফল করতে হবে। প্রতিমন্ত্রী ডা এম এ মোহিত আরো বলেন,শিশুদের ওই হাম রোগ যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে এজন্য সব শিশুকে টিকাদান কেন্দ্রে নিয়ে যেতে হবে। সঠিক তথ্য ও বিশেষজ্ঞদের পদক্ষেপের ভিত্তিতে দেশের ১৮টি জেলার ৩০ টি উপজেলায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানান। টিকাদান কর্মসূচির কার্যক্রম গণমাধ্যমে ব্যাপক প্রচারের জন্য প্রতিমন্ত্রী গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুজন প্রতিনিধি বাস্তব চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা রফিকুল ইসলাম বাচ্চু, এম মঞ্জুরুল করিম রনি, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা ফোয়ারা তাসমীম, জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া প্রমুখ। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য ,আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ২১ মে এর মধ্যে সম্পন্ন করা হবে।



ফেসবুকে আমরা