ঐক্যবদ্ধতা ও সম্প্রীতির আশা নিয়ে বৈশাখ বরণ করবে ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা। বাংলা নতুন বছর ১৪৩৩, বৈশাখের প্রথম দিন (১৪ এপ্রিল) মঙ্গলবার এই উপলক্ষে রাজধানীর উত্তরায় পলওয়েল কনভেনশন সেন্টারে এক ঝাঁক বন্ধু মিলিত হবে আনন্দঘন আয়োজনে। জমবে আড্ডা, হবে ফটোসেশন ,পরিবেশিত হবে গান, উচ্চারিত হবে আবৃত্তি। ওইদিন দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা নাগাদ হবে এই আয়োজন। ইউনাইটেড ৮৬ কো-অর্ডিনেটর টিম সদস্য আরিফ সামস বললেন, এসএসসি ৮৬’র শত বন্ধু-বান্ধবীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে বইবে আনন্দের বৈশাখী বন্যা। কেবল আনন্দই নয় এই আয়োজন বাড়িয়ে তুলবে বন্ধুত্ব সম্পর্কের দৃঢ়তা। ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা প্রথমবারের মতো উদযাপন করবে এবারের বৈশাখ।দেশের নানা প্রান্ত থেকে বন্ধুরা সর্বজনীন এই উৎসবকে জমকালো করতে যুক্ত হবে অনুষ্ঠান স্থল পলওয়েল কনভেনশন হলে, জানালেন ইউনাইটেড ৮৬ বন্ধু মাহফুজুর রহমান রুবেল। আয়োজন সফল করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ইউনাইটেড কোঅর্ডিনেটর টিম সদস্য ওয়াহিদুল ইসলাম, অধ্যাপক শফিউর রহমান, পারভেজ রিওন , তানজিনা , লায়ন ইয়াসমিন শাহাদাত ফেরদৌসি কলি, লিমা ইসলাম ,আবু জাহিদ সাদিকসহ অনেকেই। ঈদ আনন্দের রেশ ও বৈশাখ বরণ উদযাপন – দুটোই বন্ধুদেরকে রাঙিয়ে দিবে নতুন রঙে , এমনটাই প্রত্যাশা করছেন বন্ধুরা।