October 29, 2026, 12:48 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

পূর্ণাঙ্গ সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাবিতে গাজীপুর সদরে মানববন্ধন: স্বাস্থ্যসেবা কোনো দয়া নয়, এটি সাংবিধানিক অধিকার

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুর সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।স্থানীয় বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শুক্রবার (২৬ জুন) বিকেলে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দেশের অন্যতম বৃহৎ ও জনবহুল উপজেলা হওয়া সত্ত্বেও গাজীপুর সদর উপজেলায় আজও একটি পূর্ণাঙ্গ সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই। ফলে উপজেলার কয়েক লক্ষ মানুষ প্রতিদিন উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সামান্য চিকিৎসার জন্যও রোগীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেলা সদর বা রাজধানী ঢাকায় যেতে হচ্ছে, যা সময়, অর্থ এবং জীবনের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবা কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি সংবিধান স্বীকৃত প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অথচ গাজীপুর সদর উপজেলার মানুষ বছরের পর বছর ধরে সেই অধিকার থেকে বঞ্চিত। তারা অভিযোগ করে বলেন, শিল্পাঞ্চল হিসেবে গাজীপুর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও স্বাস্থ্যখাতের উন্নয়নে সদর উপজেলা চরম অবহেলার শিকার। প্রতিদিন হাজার হাজার শ্রমিক, কৃষক, শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্ক মানুষ পর্যাপ্ত সরকারি স্বাস্থ্যসেবা না পেয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে গাজীপুর সদর উপজেলায় একটি আধুনিক ও পূর্ণাঙ্গ সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং নীতিনির্ধারকদের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, “জনগণের জীবন নিয়ে আর অবহেলা নয়। দ্রুত হাসপাতাল নির্মাণের উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষ বলেন, একটি আধুনিক সরকারি হাসপাতাল প্রতিষ্ঠিত হলে গাজীপুর সদর উপজেলার লাখো মানুষ সহজে, দ্রুত এবং স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা পাবেন। তাই জনস্বার্থে এ দাবি দ্রুত বাস্তবায়নের কোনো বিকল্প নেই।



ফেসবুকে আমরা