October 29, 2026, 12:48 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

বদলে যাবে গাজীপুরের গ্রামীণ জনপদ: ১১৩ প্রকল্পের অনুকূলে মোট ১ কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ

হাবিবুর রহমান গাজীপুর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় গাজীপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্যের অনুকূলে ৩ ধাপে বরাদ্দকৃত ১১৩টি উন্নয়ন প্রকল্পের অনুকূলে মোট ১,৬০,০০,০০০/- (এক কোটি ষাট লাখ) টাকার ট্রেজারি চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। আজ জয়দেবপুরের ঐতিহ্যবাহী ‘গাজীপুর ক্লাব’ মিলনায়তনে জেলা প্রশাসন, গাজীপুর আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কমিটির (PIC) সভাপতিদের হাতে এই চেক তুলে দেওয়া হয়। এই ১১৩টি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ​মূল লক্ষ্য: গ্রামীণ রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সামাজিক প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম. মঞ্জুরুল করিম রনি। ​উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া। তিনি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “তৃণমূল পর্যায়ের এই উন্নয়ন প্রকল্পগুলো যেন সরাসরি সাধারণ মানুষের উপকারে আসে, সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও নিয়মিত তদারকি (Monitoring) নিশ্চিত করা হবে। এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নকারীদের সর্বোচ্চ স্বচ্ছতা ও আন্তরিকতা দিয়ে এ কাজগুলো করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর; জনাব মোঃ সাজ্জাত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, গাজীপুর সদর এবং জনাব মোঃ আওলাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, গাজীপুর। এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা