সেই ভাষা কলমে ঃ চন্দ্রা ঘোষ তুমি আমাকে ইশারায় ডেকেছো, আমি অবলীলায় সাড়া দিয়েছি তোমার ডাকে, দিনের আলোতে রাতের অন্ধকারে, ভোর বেলা সমুদ্রের ধারে খরস্রোতা সন্তরণশীল আমার নারী দেহ ঠিক বুঝে ছিল পুরুষের উত্তাপ। জিহবার অন্তহীন শব্দে তুমি আমায় ডেকেছ কত শত দিন। কখনো তো মনে হয়নি আমার তুমি এক দুর্বোধ্য পুরুষ, তোমার জিহবা ও ঠোঁটের প্রতিটি ধনী ছিল অব্যর্থ আমাকে বোঝাতে হৃদয়ের স্পন্দন। তুমি বলতে আমি নাকি অবুঝ বালিকা, কেন আজ বুঝতে পারছো না আমার ভাষা? আমি আজ ও তোমায় সেই ভাষায় ডাকি, আমি আজও ব্যবহার করছি সেই চির বিশ্বস্ত দুটি হাত। আর তাদের দশটি শাখা পল্লব আমার সমস্ত শক্তি এক করে, তোমার প্রেমে ধ্যানস্থ হয়ে শুধু কাঁপিয়ে ছিলাম প্রাচীন হৃদয়, প্রিয় দুটি অলিন্দ- নিলয় কেন তুমি বোঝেনি সেই ভাষা?