October 29, 2026, 12:03 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

সাংবাদিক আব্দুল আজিজের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে দুই দফা মানববন্ধন অভিযুক্ত যুবদল নেতা আরাফাত রহমান রাসেলের বহিষ্কার ও, গ্রেপ্তার ও বনভূমি দখলচক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মোঃ সাইদুল ইসলাম গাজীপুর

দৈনিক নয়াদিগন্তের জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি সাংবাদিক আব্দুল আজিজের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ, বনভূমি জবরদখলের অভিযোগে অভিযুক্ত ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান রাসেলকে দলীয় পদ থেকে বহিষ্কার এবং তার ও হামলায় জড়িত সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ১১টা ও দুপুর ১২টায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব এবং গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে পৃথক সময়ে দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, প্রচার সম্পাদক মিলন শেখ, সহ-সভাপতি মাহবুব হোসেন, সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য লাভলু মিয়া, আমিনুল ইসলাম, হুমায়ুন কবির, আবু জাফর, রতন হোসেন, মোসলেউদ্দিন খান বাবুল এবং শ্রীপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এস. এম. জহিরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী। অপরদিকে গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মুজাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, আজিজ মিয়া রুবেল, ইব্রাহিম সরকার, আজহারুল ইসলাম সজল, সাইফুল ইসলাম শুভ, সাইফুল ইসলাম, আলমগীর ইসলাম, এস. এম. জহিরুল ইসলাম এবং গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরা সাংবাদিকদের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। অপরাধী যে-ই হোক, তার রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, বনভূমি দখল, পরিবেশ ধ্বংস এবং এসব অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় যদি কোনো সাংবাদিক হামলার শিকার হন, তবে তা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা ভবিষ্যতে সত্য প্রকাশে সাংবাদিকদের নিরুৎসাহিত করবে এবং সমাজে অপরাধীদের উৎসাহিত করবে। তারা ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান রাসেলকে অবিলম্বে দলীয় পদ থেকে বহিষ্কার, হামলায় জড়িত সকল ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার এবং বনভূমি জবরদখলের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান। বক্তারা একই সঙ্গে বলেন, তদন্তে যদি কোনো সংবাদকর্মী বা অন্য কোনো ব্যক্তি হামলা কিংবা বনভূমি দখলের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধেও কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনের দৃষ্টিতে সবাই সমান—এই নীতি বাস্তবায়ন করতে হবে। তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, হুমকি বা হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি দ্রুত দোষীদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পুনর্ব্যক্ত করেন



ফেসবুকে আমরা