October 29, 2026, 12:03 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

চাঁদাবাজির কাজে উদ্ধার হওয়া হাতি ‘রাজু বাহাদুর’ এবার সাফারি পার্কে আহত, পা ভেঙে চিকিৎসাধীন

হাবিবুর রহমান গাজীপুর

চাঁদাবাজির কাজে ব্যবহৃত অবস্থায় উদ্ধার হওয়া হাতি ‘রাজু বাহাদুর’ এবার গাজীপুর সাফারি পার্কে অন্য হাতির আক্রমণে গুরুতর আহত হয়েছে। ধাক্কায় মাটিতে পড়ে তার একটি পা ভেঙে গেছে। বর্তমানে তাকে বিশেষ ব্যবস্থায় বালুর ওপর রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছে এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। পার্ক সূত্রে জানা গেছে, গত ২৪ মে হাতিশালায় থাকা অন্য একটি হাতির ধাক্কায় মাটিতে পড়ে যায় রাজু বাহাদুর। পরে এক্স-রে পরীক্ষায় তার একটি পায়ে ফ্র্যাকচার ধরা পড়ে। ঘটনার কয়েকদিন পর ক্রেনের সাহায্যে হাতিটিকে বালুর ওপর স্থানান্তর করা হয়, যাতে ভাঙা পায়ের ওপর চাপ কম পড়ে। বর্তমানে সেখানেই নিবিড় পরিচর্যায় তার চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছে। পাশাপাশি গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা অব্যাহত রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ থেকে হাতিটিকে উদ্ধার করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। সে সময় চাঁদাবাজির কাজে ব্যবহারের অভিযোগে হাতিটিকে হাতেনাতে জব্দ করা হয়। হাতিটির মালিক ছিলেন মো. আতিকুর রহমান। উদ্ধারের সময় হাতিটির বয়স ছিল প্রায় ৯ বছর, বর্তমানে তার বয়স ১০ বছরের বেশি। উদ্ধারের পর থেকে হাতিটিকে সাফারি পার্কের হাতিশালার নির্দিষ্ট স্থানে পায়ে শিকল দিয়ে রাখা হয়। পার্কের একাধিক সূত্রের দাবি, ওই অবস্থাতেই অন্য একটি হাতির আক্রমণের শিকার হয় রাজু বাহাদুর। এ বিষয়ে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, “হাতিশালায় হাতিদের মধ্যে মাঝেমধ্যেই সংঘর্ষ হয়। অন্য একটি হাতি ধাক্কা দিলে রাজু বাহাদুর মাটিতে পড়ে যায় এবং তার পায়ে ফ্র্যাকচার হয়। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাতিটি শিকলে বাঁধা ছিল। এটি নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছিল। বর্তমানে সে দাঁড়াতে পারে না।” বন্যপ্রাণী সংশ্লিষ্টদের মতে, আহত হাতিটির দ্রুত সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত চিকিৎসার পাশাপাশি পর্যাপ্ত পরিচর্যা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে হাতিশালায় থাকা হাতিদের নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা



ফেসবুকে আমরা