October 29, 2026, 11:08 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

আনন্দ-উচ্ছ্বাসে রংপুর বিভাগের এসএসসি ১৯৮৬ বন্ধুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

হাবিবুর রহমান

আনন্দ-উচ্ছ্বাস ও প্রাণবন্ত আয়োজনে এসএসসি ১৯৮৬, বাংলাদেশ এর রংপুর বিভাগের বন্ধুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রংপুরের চিকলী ওয়াটার পার্কে দিনব্যাপী এ মিলনমেলায় রংপুরের আটটি জেলা সহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০০ বন্ধু অংশ নেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জেবা আমিন খান। তিনি বলেন, ব্যস্ত জীবনের মাঝে এমন পুনর্মিলনী পুরোনো বন্ধুত্বকে আরও দৃঢ় করে এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করে।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। তিনি অংশগ্রহণকারী বন্ধুদের মাঝে স্মারক হিসেবে মগ বিতরণ করেন।এসএসসি ১৯৮৬ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাহিদ আকতারের উপস্থিতি সবাইকে অনুপ্রাণিত করে। বন্ধুত্বের টানে পুনর্মিলনীতে যোগ দিয়েছিলেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্ণেল আহসানুল কবির , মিল্ক ভিটার জিএম এনায়েত করিমও। এ সময় এসএসসি ৮৬ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাহিদ আক্তার আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের মিলনমেলা নিয়মিত আয়োজনের আহ্বান জানান। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বন্ধুদের প্রাণখোলা আড্ডা, স্মৃতিচারণ, ফটোসেশন, সুস্বাদু খাবার পরিবেশন, নৃত্য, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে বিদ্যালয় জীবনের নানা স্মৃতি ভাগাভাগি করেন বন্ধুরা। হাসি-আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের আবহে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়। রংপুর বিভাগের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদ এলাহী বিপ্লব জানান, সৌন্দর্য, সম্প্রীতি ও কল্যাণে আমরা বন্ধুরা এগিয়ে যাব। রাজধানী থেকে অংশ নেয়া বন্ধু ফসিহ উদ্দিন মাহতাব, ইঞ্জিনিয়ার আব্দুর রাকিব খান ও ফিরোজ আলম জানান, বন্ধুদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও আজীবনের বন্ধন আরও সুদৃঢ় করতেই এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। ওই আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমরাও খুশি



ফেসবুকে আমরা