October 29, 2026, 11:08 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

গাজীপুরে জমির রাস্তা দখল ও গাছ কাটার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ; তদন্তের দাবি ভুক্তভোগীর

মোঃ সাইদুল ইসলাম গাজীপুর

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের বকচরপাড়া এলাকায় ব্যক্তিগত ভোগদখলীয় জমির রাস্তা দখল এবং মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল বশির জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, পিরুজালী মৌজার এসএ-১৫৩৪ এবং আরএস-৩৪২৪ নম্বর দাগভুক্ত প্রায় ১৬০ শতাংশ জমির মালিকানা ও ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।অভিযোগকারী আব্দুল বশিরের দাবি, স্থানীয় মানুষের চলাচলের সুবিধার্থে তিনি তার মালিকানাধীন ও ভোগদখলীয় জমির একটি অংশ রাস্তা হিসেবে ব্যবহার করতে দেন। পরবর্তীতে রাস্তার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সেখানে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১১ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে স্থানীয় মো. মোশারফ বেপারী, মো. রফিকসহ কয়েকজন ব্যক্তি ওই রাস্তার পাশে থাকা গাছ কাটতে শুরু করেন। এ সময় অন্তত ৮টি আকাশমনি গাছ কেটে ফেলা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, তিনি ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে মারধরের হুমকি দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। পাশাপাশি রাস্তার জায়গা দখল করে নেওয়া এবং ভবিষ্যতে আরও গাছ কেটে বিক্রি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ বিষয়ে আব্দুল বশির বলেন, আমি দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছি। মানুষের সুবিধার কথা চিন্তা করে রাস্তা ব্যবহার করতে দিয়েছিলাম। এখন সেই সুযোগকে কাজে লাগিয়ে রাস্তা দখলের চেষ্টা করা হচ্ছে এবং আমার লাগানো গাছ কেটে ফেলা হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, জমি নিয়ে ওই এলাকায় আগে থেকেই বিরোধ রয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের বিরোধ কমবে বলে তারা মনে করেন। এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে বিরোধের স্থায়ী সমাধান হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে



ফেসবুকে আমরা