October 29, 2026, 10:07 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

গাজীপুর সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে আজ ৫ অক্টোবর ২০২৫ (রবিবার) মির্জাপুর ইউনিয়ন বিএনপি ও পিরুজালী ইউনিয়ন বিএনপি’র ৯টি ওয়ার্ডের সিনিয়র নেতা-কর্মীদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাশাপাশি গাজীপুর-৩ আসনের ভবিষ্যৎ কর্ণধার অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু কে        ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়নের অংশ হিসেবে সদস্যপদ নবায়নের বই ও লিফলেট বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব আবু বকর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। এছাড়াও মির্জাপুর ও পিরুজালী ইউনিয়ন বিএনপি’র সকল স্তরের নেতা-কর্মী, ওয়ার্ড সভাপতি, সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, “বিএনপি এখন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।



ফেসবুকে আমরা