October 29, 2026, 10:07 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

গাজীপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী ডাক্তার. মাজহারুল আলম সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতিক ডাক্তার. মাজহারুল আলম সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপি’র আদর্শে অনুপ্রাণিত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিক মামলা, হামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার হলেও জনগণের পক্ষে আপসহীন অবস্থান বজায় রেখেছেন। ডাক্তার. মাজহারুল আলম সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও জোট ব্যবসা মুক্ত একটি অবিকল গণতান্ত্রিক সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের নেতা হিসেবে তার রয়েছে ত্যাগ, সততা ও নির্লোভ রাজনৈতিক জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত। গাজীপুরের সর্বস্তরের জনগণের কাছে তিনি একজন সৎ, নির্লোভ ও কলঙ্কহীন জননেতা হিসেবে পরিচিত। তার নির্বাচনী অঙ্গীকার  জনগণের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি। স্থানীয় নেতা-কর্মীরা মনে করেন, “গাজীপুর-২ আসনের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ডাক্তার,  মাজহারুল আলমের বিকল্প নেই।



ফেসবুকে আমরা