আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। সাবেক ছাত্রদল নেতা। বর্তমানে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। আন্দোলন সংগ্রামের তিনি ছিলেন রাজপথের ত্যাগী নেতা। বিএনপি পরিবারে তিনি তৃণমূলের আস্থার প্রতীক। গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে তিনি সাংগঠনিক দক্ষতা দেখিয়েছেন। বর্তমানে উপজেলা বিএনপির ১ নং আহ্বায়ক সদস্য, পাশাপাশি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামের নিবেদিত প্রাণ নেতা হিসেবে রাজপথে ছিলেন। সাহসিকতার সঙ্গে তিনি রাজনীতি করে আসছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বারবার মামলা, হামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। তবুও দল ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি কখনও পিছু হটেননি। রাজপথে আন্দোলনের কঠিন সময়ে তার উপস্থিতি বিএনপি নেতাকর্মীদের কাছে প্রেরণার উৎস ছিল। তৃণমূল নেতা-কর্মীদের মতে, রিজভী ছিলেন সর্বদা জনগণের পাশে সুখে-দুঃখে, আন্দোলন মিছিলের সামনের সারিতে। তার ত্যাগ, সততা ও নিষ্ঠা আজ তাকে করেছে জনতার আস্থাভাজন নেতা। সদর উপজেলার ভাওয়াল ঘর বাড়িয়া মির্জাপুর ইউনিয়নের সর্বস্তরের নেতা কর্মীরা। বলেন, দলীয় ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি হিসেবে আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভীকে বিএনপি যেন তার প্রাপ্য সম্মান ও দায়িত্ব প্রদান করে, এটি তৃণমূলের দাবিই নয়, ন্যায্য প্রত্যাশা। রিজভী শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি গাজীপুর বিএনপির একটি শক্ত ভিত্তি, যিনি সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য ও আন্দোলনের চেতনাকে ধারণ করে চলেছেন