June 13, 2026, 1:14 pm
শিরোনাম:
আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ-এর যোগদান ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসি মহোদয়ের উদ্যোগ ফুয়াং টাইলস মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা গাজীপুরে ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা গাজীপুরে গাছে গাছে কাঁঠাল, বাম্পার ফলনে খুশি চাষি ও ব্যবসায়ীরা

শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের শরণখোলা রেঞ্জ এলাকায় লোকালয়ে ঢুকে পড়া একটি প্রাপ্তবয়স্ক মাদি হরিণকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
রবিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে রেঞ্জের তেরাবেকা ক্যাম্প সংলগ্ন খুরিয়াখালী গ্রামে হরিণটি প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দ্রুত বন বিভাগকে অবহিত করেন। পরে বন বিভাগের ওয়াইল্ড টিম, ভিটিআরটি সদস্য ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হরিণটিকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর হরিণটিকে রেঞ্জ অফিস প্রাঙ্গণে নিয়ে এসে শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। হরিণটি সম্পূর্ণ সুস্থ থাকায় পরবর্তীতে সুন্দরবন সংলগ্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান, স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতার ফলেই এ ধরনের বন্যপ্রাণী রক্ষা সম্ভব হচ্ছে। তারা এলাকাবাসীকে এ বিষয়ে আন্তরিক ধন্যবাদ জানান। উল্লেখ্য, গত এক বছরে শরণখোলা রেঞ্জের আওতাধীন লোকালয়ে আরও দুটি হরিণ প্রবেশ করেছিল। প্রতিবারই স্থানীয়দের সহায়তায় সেগুলোকে সফলভাবে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে, যা বন্যপ্রাণী সংরক্ষণে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে



ফেসবুকে আমরা