June 15, 2026, 1:44 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

কাপাসিয়ায় কবরস্থানের জমি দখলের অভিযোগ ভুক্তভোগী পরিবারের

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় পূর্বপুরুষদের কবরস্থান হিসেবে ব্যবহৃত জমি দখলের অপচেষ্টা, প্রাণনাশের হুমকি ও দুদক কর্মকর্তার পরিচয়ে হয়রানির অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী পরিবার। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে গনমাধ্যমে জানান ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী জহিরুল ইসলাম, নজরুল ইসলাম ও মো. সবুজ জানান, কাপাসিয়া উপজেলার সোনারুয়া মৌজায় অবস্থিত সি এস খতিয়ান  ৫৬. এস এ  ১৫৬ খতিয়ান ভুক্ত জমি  জমিটি গত  ১৫০ বছরেরও বেশি সময় ধরে স্থানীয়ভাবে কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি লাহুরী এলাকার মো. মুকুল, মো. ফরিদ হোসেন, মো. ওবায়দুল্লাহ ও মো. আরিফুল ইসলাম—বেআইনিভাবে ওই কবরস্থানের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। জহিরুল ইসলামের অভিযোগ, কবরস্থানের দখল রোধে স্থানীয়রা প্রতিবাদ জানালে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেয়। আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ থাকা সত্ত্বেও গত ৫ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা কবরস্থানের বাঁশঝাড় কেটে ফেলে এবং একটি অংশ জবরদখলের চেষ্টা করে। তিনি বলেন, “আমরা প্রতিবাদ করলে তারা আমাদের গালিগালাজ করে এবং শারীরিকভাবে আক্রমণের হুমকি দেয়। বিষয়টি আমি একই দিন কাপাসিয়া থানায় লিখিতভাবে জানালেও দখলচেষ্টা ও ভয়ভীতি অব্যাহত রয়েছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” জহিরুল ইসলাম প্রশাসনের কাছে তিন দফা দাবি জানান কবরস্থান হিসেবে ব্যবহৃত জমির দখল ও পবিত্রতা রক্ষা, দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের একজন, আরিফুল ইসলাম টুটুল বলেন, “আমি ঢাকায় চাকরি করি, জমি সংক্রান্ত বিষয়ে আমি জড়িত নই। কাগজপত্র অনুযায়ী জমিটি আমাদের পরিবারের মালিকানাধীন। আমরা আমাদের জমি থেকেই বাঁশ কেটেছি। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।



ফেসবুকে আমরা