April 21, 2026, 4:48 pm
শিরোনাম:
শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

কালিয়াকৈরের ঠাকুরপাড়ায় মদকারখানায় অভিযান ,আটক ৬

হাবিবুর রহমান

বহুল আলোচিত কালিয়াকৈরের ঠাকুরপাড়া মদ কারখানা থেকে ৬  কারবারি কে আটক করেছে যৌথবাহিনী। আজ বুধবার সকাল ৮ থেকে দশটা নাগাদ অভিযানে  আটক সহ তাদের নিকট থেকে মদ তৈরির নানান সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতরা হলো, শিপন বর্মণ, অমিত বর্মণ, অনিক বর্মণ, সুমিত বর্মণ, পবিত্র বর্মণ ও প্রিয়াঙ্কা।
এলাকাবাসী জানালেন, দীর্ঘদিন ধরে মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় মদের কারখানায় মদ তৈরি করা সহ তা বিক্রি করে আসছিল একটি চক্র।
মাটির নিচে ড্রামে শত শত গ্যালন মদ মজুদ রাখত তারা। স্থানীয় ও বাইরের উঠতি বয়সের লোকজনও মদ কিনতো ওই কারখানা থেকে‌। খবর পেয়ে যৌথবাহিনী  আজ এই অভিযান পরিচালনা করে। আটককৃত ছয়জনকে কালিয়াকৈর থানায় সোপর্দ করা হয়েছে।
এই অভিযানে সচেতন এলাকাবাসী স্বস্থির নিঃশ্বাস ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা