April 21, 2026, 6:45 pm
শিরোনাম:
শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

গাজীপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে লিফলেট বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরুজালী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নূর ইসলাম হাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান পিরুজালী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আশরাফুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য ও পিরুজালী ইউনিয়ন মৎস্যজীবী দলের প্রচার সম্পাদক এমদাদুল হক বাতেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাফু, এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের ৩১ দফা ঘোষণা দেশের মানুষকে মুক্তির পথ দেখিয়েছে। এই দফাগুলো বাস্তবায়ন হলেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে, জনগণ ফিরে পাবে তাদের অধিকার। তাই ঘরে ঘরে গিয়ে এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। স্থানীয় এলাকাবাসীও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, বিএনপির এই গণসংযোগমূলক কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে নতুন আশা জাগিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা