June 13, 2026, 1:04 pm
শিরোনাম:
আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ-এর যোগদান ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসি মহোদয়ের উদ্যোগ ফুয়াং টাইলস মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা গাজীপুরে ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা গাজীপুরে গাছে গাছে কাঁঠাল, বাম্পার ফলনে খুশি চাষি ও ব্যবসায়ীরা

গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, গাজীপুরের উদ্যোগে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়। ২০২৫-২০২৬ অর্থবছরের (এপ্রিল-জুন) প্রান্তিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২২ এপ্রিল ২০২৬) রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রদর্শিত চলচ্চিত্রে শিশুদের শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়। চলচ্চিত্রের মাধ্যমে সহজ ও আকর্ষণীয় উপায়ে সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং নারী ও শিশুদের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে অভিহিত করেন এবং নিয়মিত আয়োজনের দাবি জানান।



ফেসবুকে আমরা