June 13, 2026, 3:17 am
শিরোনাম:
গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ-এর যোগদান ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসি মহোদয়ের উদ্যোগ ফুয়াং টাইলস মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা গাজীপুরে ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা গাজীপুরে গাছে গাছে কাঁঠাল, বাম্পার ফলনে খুশি চাষি ও ব্যবসায়ীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরে   ডাইং কারখানায়  অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, পাঁচ বছরে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ বাইপাস লাইনে গোপনে গ্যাস ব্যবহার; অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে ভাওয়াল মির্জাপুর – নয়ানগর সড়কে সংস্কার কাজ সম্পন্ন, চলাচলে দুর্ভোগের অবসান

ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসি মহোদয়ের উদ্যোগ

হাবিবুর রহমান গাজীপুর

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের নির্দেশনায় গত মঙ্গলবার (৯ই জুন ২০২৬) বাংলাদেশ রেলওয়ের নিকট জয়দেবপুর জংশন হয়ে চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুরোধ জানিয়ে একটি আনুষ্ঠানিক পত্র প্রেরণ করা হয়েছে। বর্তমানে জয়দেবপুর জংশন হয়ে প্রতিদিন ৩২ জোড়া ট্রেন চলাচল করে। দেশের অন্যতম শীর্ষ একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এই জংশনের অদূরেই অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে যাতায়াত করেন। কিন্তু জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় অনেক শিক্ষার্থীকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নেমে পুনরায় গাজীপুর আসতে হয়। ফলে শিক্ষার্থীদের সময়, অর্থ ও ভোগান্তির পাশাপাশি বিভিন্ন সময়ে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঝুঁকি ও দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। উপাচার্য মহোদয় বিভিন্ন মাধ্যম থেকে উপর্যুক্ত বিষয়টি সম্পর্কে অবগত হন এবং বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উপাচার্য মহোদয় জয়দেবপুর জংশন হয়ে চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর আনুষ্ঠানিকভাবে পত্র প্রেরণ করেন।



ফেসবুকে আমরা