June 13, 2026, 3:23 am
শিরোনাম:
গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ-এর যোগদান ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসি মহোদয়ের উদ্যোগ ফুয়াং টাইলস মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা গাজীপুরে ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা গাজীপুরে গাছে গাছে কাঁঠাল, বাম্পার ফলনে খুশি চাষি ও ব্যবসায়ীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরে   ডাইং কারখানায়  অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, পাঁচ বছরে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ বাইপাস লাইনে গোপনে গ্যাস ব্যবহার; অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে ভাওয়াল মির্জাপুর – নয়ানগর সড়কে সংস্কার কাজ সম্পন্ন, চলাচলে দুর্ভোগের অবসান

ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা গাজীপুরে ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের মির্জাপুর এলাকার বাংলা বাজার রোডে অবস্থিত ডেকর ওয়েট প্রসেসিং নামের একটি শিল্প প্রতিষ্ঠানে অবৈধভাবে অতিরিক্ত গ্যাস ব্যবহারের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান থেকে একটি বুস্টার কম্প্রেসর জব্দ করা হয়েছে। বুধবার (১০ জুন) জেলা প্রশাসন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট  প্রভাকর রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান সূত্রে জানা যায়, ডেকর ওয়েট প্রসেসিং তিতাস গ্যাসের একজন বৈধ গ্রাহক। তবে বৈধ সংযোগ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি একটি বুস্টার কম্প্রেসারের মাধ্যমে অনুমোদিত সীমার অতিরিক্ত গ্যাস ব্যবহার করে আসছিল। এর ফলে তিতাস গ্যাসের রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি শনাক্ত করে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানের সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ব্যবহৃত একটি বুস্টার কম্প্রেসর জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধের উদ্যোগ নেওয়া হলে মালিক পক্ষের উস্কানীতে শ্রমিকদের একটি অংশ মব সৃষ্টি করে চরম বাধা প্রদান করে। ফলে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি সিলগালা করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযানে তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আসগর আলী, উপব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নুরানী, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল, রাকিব হাসান ও সোহেল মিয়া, সহকারী ব্যবস্থাপক সৈয়দ মুয়াজ হোসেন ও মো. আমিনুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী আতাউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধভাবে গ্যাস ব্যবহার এবং সরকারের রাজস্ব ক্ষতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে



ফেসবুকে আমরা