April 21, 2026, 1:07 pm
শিরোনাম:
শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে জামায়াতে ইসলামীর সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে

গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বেগমপুর ও নয়াপাড়া মধ্য এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বৈঠকে সভাপতিত্ব করেন ভাওয়ালগড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির, ইন্জিনিয়ার সিদ্দিকুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন আফসার উদ্দিন (আফসু) এবং সঞ্চালনায় ছিলেন একেএম আব্দুর রহমান, সভাপতি ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলম বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজ, ৪নং ওয়ার্ড সভাপতি শরিফুল হাসান,     ৬নং ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ ও পল্লী চিকিৎসক মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন আমাদের সমাজের অবস্থা খুবই খারাপ মাদকে ছেয়ে গেছে পুরো সমাজ বিগত সময় এই মাদকের একটা ভাগ যতো স্বৈরাচার সরকারের এমপি মন্ত্রীদের পকেটে, যার কারণে প্রশাসন এই মাদক নির্মূল করতে পারে নাই। এবং গাজীপুর ৩ আসন একটি শিল্প এলাকা তাই চাঁদাবাজি বেশি, রাস্তাঘাট- নারীর অধিকার ও নিরাপত্তা নিয়ে মানুষ এখনো সংকিত, বাংলাদেশ জামায়েতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করা হবে নারীদের অধিকার নিশ্চিত করা হবে। বক্তারা সমাজে শান্তি, ঐক্য এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলে মিলে নৈতিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা