April 21, 2026, 12:59 pm
শিরোনাম:
শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশ, ১১ যুবক গাজীপুরের শ্রীপুর থানায় সোপর্দ

হাবিবুর রহমান গাজীপুর

শুক্রবার রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে গাজীপুর সাফারি পার্কে অবৈধভাবে প্রবেশের দায়ে ১১ জন যুবককে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে। সাফারি পার্কের স্টাফ, কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সদস্যরা রাত্রিকালীন টহলের সময় পার্কের শিশুপার্ক এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখেন। জিজ্ঞাসাবাদে তারা জানান, ঘুরতে বের হয়ে ভুলবশত পার্কের অভ্যন্তরে প্রবেশ করেছেন। যদিও পার্কে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশের কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ ও শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় ১১ জনকে থানায় সোপর্দ করা হয়। শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা