April 21, 2026, 4:51 pm
শিরোনাম:
শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

গাজীপুর-৩ আসনে নন্দিত জননেতা আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন সংসদ সদস্য পদপ্রার্থী

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য পদে আলোচনায় রয়েছেন ত্যাগী ও নন্দিত রাজনীতিক আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। তিনি গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক মির্জাপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং দুইবার নির্বাচিত গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার সাথে জনগণের সেবা করে আসছেন। বিএনপির দুর্দিনে মাঠে থেকে দলের নেতা-কর্মীদের পাশে থেকেছেন তিনি। আন্দোলন-সংগ্রামে সবসময় অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন সাধারণ মানুষ ও কর্মীদের। তার নিবেদিতপ্রাণ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি চারবার স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সম্মান অর্জন করেছেন। আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন একজন জনবান্ধব নেতা, যিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও মানবিক কার্যক্রমে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে সর্বমহলে। জনগণের আস্থা ও ভালোবাসায় বলীয়ান এই নেতা গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তিনি আশাবাদী  বিএনপি থেকে মনোনয়ন পাবেন। তিনি বলেন,রাজনীতি মানে মানুষের সেবা। জনগণের সুখ-দুঃখে পাশে থাকা আমার অঙ্গীকার। স্থানীয় জনগণ মনে করেন, আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনই এমন এক জননেতা যিনি সত্যিকারের জনগণের প্রতিনিধি হতে পারেন। যিনি রাজনীতি করেন জনগণের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থে নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা