April 21, 2026, 4:51 pm
শিরোনাম:
শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ঢাকা-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আমিনুল ইসলাম সোহাগ রাজপথের নিবেদিতপ্রাণ সৈনিক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য এবং তারেক জিয়া পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাসী, বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত ও তারেক রহমানের আস্থাভাজন একজন নিবেদিতপ্রাণ রাজপথের সৈনিক হিসেবে দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বারবার কারাবরণ ও নির্যাতনের শিকার হলেও তিনি দলের পতাকা ও আদর্শ থেকে এক চুলও নড়েননি। আমিনুল ইসলাম সোহাগের নেতৃত্বে ঢাকা-৪ আসনের তরুণ সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তিনি জনসাধারণের আস্থা অর্জন করেছেন তার নিষ্ঠা, ত্যাগ ও সংগঠনের প্রতি অবিচল আনুগত্যের মাধ্যমে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। স্থানীয় জনগণ মনে করেন, আমিনুল ইসলাম সোহাগের মতো তরুণ, যোগ্য ও ত্যাগী নেতৃত্ব সামনে এলে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার পুনরুদ্ধারে নতুন দিগন্ত উন্মোচিত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক জিয়া পরিষদের আহ্বায়ক হিসেবে সোহাগ শুধু সংগঠন নয়, একটি প্রজন্মের নেতৃত্ব দিচ্ছেন যারা গণতন্ত্র ও ন্যায়ের জন্য লড়াই করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা