April 21, 2026, 4:48 pm
শিরোনাম:
শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নলজানী শিশির বিন্দু রিসোর্টে পতিতা ব্যবসা জমজমাট। প্রশাসন নীরব

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে বনাঞ্চলের ভেতর নির্মাণাধীন শিশির বিন্দু রিপোর্টের আড়ালে পতিতা ব্যবসার অভিযোগ উঠেছে।রিসোর্টটি সদর উপজেলার নলজানী এলাকার ভাওয়াল রিসোর্টের পূর্ব দিকে অবস্থিত স্থানটি অনেকটা নির্জন।সরেজমিনে দেখা যায়, বনাঞ্চলের ভিতরে বারান্দাসহ চার রুমের স্থাপনা। গেটে কোন সাইনবোর্ড নেই। চারপাশে উন্মুক্ত। চার তলা একটি ভবনের নির্মাণ কাজ চলছে এটাই শিশির বিন্দু রিসোর্ট নামে পরিচিত। রিসোর্টটিতে দীর্ঘদিন ধরে পতিতা ব্যবসা চলছে। বিভিন্ন স্থান থেকে খদ্দেররা এসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। পুলিশের কোন তৎপরতা নেই। রিসোর্টের কেয়ারটেকার আব্দুল গনির সঙ্গে কথা বলে জানা যায়, শামীম নামের একজন এই রিসোর্ট পরিচালনা করছেন। তার মামা পুলিশ কর্মকর্তা। তাই নিরাপদে সব চলছে তিনি আরো জানান রিসোর্টটিতে ২৪ ঘন্টা থাকলে ৫ হাজার টাকা দিতে হয়। এরমধ্যে পতিতা বাবদ তিন হাজার টাকা ও রুম ভাড়া বাবদ ২০০০ টাকা। আর এক ঘন্টার জন্য নেওয়া হয় দেড় হাজার টাকা। ম্যানেজারের দায়িত্বে থাকা শামীম বলেন, তার মামা কয়েক বছর আগে সাত বিঘা জমি কিনে এ রিসোর্ট করেছেন। কখনো কোন সমস্যা হয়নি। স্থানীয় কয়েকজন জানান, শিশির বিন্দু রিসোর্টকে ঘিরে বখাটে ও মাদক সেবীদের আনাগোনা বাড়ছে। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাননা। এসব প্রতিরোধে প্রশাসনের হস্তক্ষেপ জরুরী। ঘটনাস্থল থেকে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলামকে ফোন করে জানালে তিনি বলেন, থানায় এখন কোনো টিম নেই। টিম আসলে পাঠাবো পরে এক সপ্তাহ পার হলেও কোন তৎপরতার খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা