June 13, 2026, 1:15 pm
শিরোনাম:
আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ-এর যোগদান ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসি মহোদয়ের উদ্যোগ ফুয়াং টাইলস মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা গাজীপুরে ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা গাজীপুরে গাছে গাছে কাঁঠাল, বাম্পার ফলনে খুশি চাষি ও ব্যবসায়ীরা

শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুর ও ঢাকা জেলার শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস সংক্রান্ত বিষয়সমূহ সুশৃংখল ও সন্তোষজনকভাবে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ইশরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, গাজীপুর ৫ সংসদীয় আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, মাননীয় সংসদ সদস্য, সাংসদ এস এম রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, এনএসআইর মহাপরিচালক মেজর জেনারেল ফরিদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক আবদুছ সামাদ আল আজাদ, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ , কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মোঃ ইমরুল মহসিন, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আবু কালাম সিদ্দিক, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুর পুলিশ সুপার শরিফ উদ্দীন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু; বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম আলী, সীমা রানী সরকার সহ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, বিভিন্ন শিল্প কারখানার মালিক,প্রতিনিধি , শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজন।



ফেসবুকে আমরা