June 15, 2026, 4:51 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে গাজীপুরে তথ্য অফিসের চলচ্চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে গাজীপুরে তথ্য অফিসের চলচ্চিত্র প্রদর্শনী। জেলা তথ্য অফিস, গাজীপুরের আয়োজনে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় গণযোগাযোগ অধিদপ্তরের টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ক বিশেষ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর ২০২৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, সঠিক সময়ে টিকা গ্রহণের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব। শিশু, কিশোর-কিশোরী ও নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই ধরনের চলচ্চিত্র প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উৎসাহের সঙ্গে চলচ্চিত্র প্রদর্শনীটি উপভোগ করেন।জেলা তথ্য অফিস গাজীপুর জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে জনগণকে অবহিত ও উদ্বুদ্ধ করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।



ফেসবুকে আমরা