April 23, 2026, 2:49 pm
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে ভাইস-চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়

হাবিবুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তথ্য প্রযুক্তি ও একাধিক ভাষায় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এর অংশ হিসেবে স্নাতক, স্নাতক-সম্মান ও স্নাতকোত্তর শ্রেণির সিলেবাস সংস্কার এবং আইসিটি ও ইংরেজি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। কারণ বিদ্যমান ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা পেতে তরুণ-তরুণীদের কারিগরিভাবে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। রবিবার ঢাকার অদূরে আশুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটিতে ২০২৫ ফল সেশনের ছাত্র-ছাত্রীদের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীণ বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. এ বি এম শহীদুল ইসলাম ও মোহাম্মদ আলী আজম। বর্তমান জীবনযাত্রায় তথ্যপ্রযুক্তি অপরিহার্য হয়ে উঠেছে জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, দেশ ও জাতি গঠনে নতুন শিক্ষার্থীদের নিজেদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজনীয় সহায়তা দিবে বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর শিক্ষার পরিবেশ ধরে রেখে সুশাসনের মাধ্যমে ইস্টার্ন ইউনিভার্সিটি যে অগ্রগতি লাভ করেছে, তার প্রশংসা করেন প্রফেসর আমানুল্লাহ। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে ইস্টার্ন ইউনিভার্সিটির সাথে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানান তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এআই ও ডেটা সায়েন্স-এর উপর প্রশিক্ষণ দেয়া হবে। তিনি বলেন, আমরা যদি বিদেশে দক্ষ জনবল প্রেরণ করতে পারি, তাহলে রেমিট্যান্স আয় কয়েকগুণ বেড়ে যাবে। এজন্য শিক্ষার্থীদের সবধরণের কারিগরি শিক্ষার সুযোগ তৈরি করতে হবে। এই শিক্ষা সরকারি না বেসরকারি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নেয়া হলো তা কোন বিষয় নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা