June 15, 2026, 6:16 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুরে ইউনিসেফের সহায়তায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন: আগামী প্রজন্মকে সুরক্ষায় মাঠে জেলা তথ্য অফিস

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ইউনিসেফের সহায়তায় শুরু হয়েছে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫”। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে এ কার্যক্রমে ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখুন”এই স্লোগানকে সামনে রেখে জেলা তথ্য অফিস, গাজীপুর ২৭ অক্টোবর ২০২৫ তারিখে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করে। স্থানীয় জনগণকে টিকাদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে মাইকিং, ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়। জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, টাইফয়েড একটি ভয়াবহ ব্যাকটেরিয়াজনিত রোগ যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই এ টিকাদান কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদারে সরকার ও ইউনিসেফ যৌথভাবে কাজ করছে।সড়ক প্রচারে অংশগ্রহণকারী কর্মকর্তারা অভিভাবকদের আহ্বান জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাছের টিকাদান কেন্দ্রে গিয়ে তাদের সন্তানদের টাইফয়েড টিকা গ্রহণ নিশ্চিত করতে।



ফেসবুকে আমরা