October 29, 2026, 3:50 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুর প্রেসক্লাবের সামনে ২১ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ২১ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। (১/১১/২০২৫) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ১১ টায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ দশম ওয়েজবোর্ড গঠন, সাংবাদিকদের নিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুনসহ ২১ দফার দাবিতে অনুষ্ঠিত বিক্ষােভ সমাবেশে সভাপতিত্ব করেন জেইউজি’র সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম, নাসির আহমেদ, আমিনুল ইসলাম, শাহ শামসুল হক রিপন, আজিজুল হক, ফারদিন ফেরদৌস, রেজাউল বারী বাবুল, মাহমুদা সিকদার, মাজহারুল ইসলাম কাঞ্চন, আসাদুজ্জামান সাদ, বায়জিদ হোসেন, এফ এম কামাল হোসেন, হাবিবুর রহমান প্রমুখ। সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, সরকার আসে সরকার যায়। কিন্তু সাংবাদিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। কিন্তু সাংবাদিকদের ন্যূনতম প্রাপ্য বেতন সুযোগ-সুবিধা বাস্তবায়ন হয় না। সাংবাদিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত না হলে গণমাধ্যম টিকবে না। অবিলম্বে নবম ওয়েজ বোর্ড কার্যকর, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি করেন তিনি । তিনি আরও বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন-সব ধরনের গণমাধ্যমের সাংবাদিকদের একই ওয়েজ কাঠামোর আওতায় আনতে হবে। সাংবাদিকদের জীবনমান উন্নয়নে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিকল্প নেই। সাংবাদিকদের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, অবসরকালীন সুবিধা নিশ্চিত এবং গণমাধ্যমবিরোধী সব কালাকানুন বাতিল করতে হবে। সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার করতে হবে। তিনি এসব দাবি আদায়ের পক্ষে সোচ্চার হওয়ার জন্য সকল গণমাধ্যম কর্মীর প্রতি আহ্বান জানান। এ বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এইসব দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।



ফেসবুকে আমরা