সততা, উন্নয়ন ও মানবসেবায় অনন্য ভূমিকা রেখে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে (গাজীপুর সদর ও বৃহত্তর মির্জাপুর অঞ্চল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন জনপ্রিয় ও জনবান্ধব নেতা আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন।সাবেক বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন। শিক্ষা, সমাজসেবা, মাদক নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্মকাণ্ডে তার অবদান সর্বমহলে প্রশংসিত।এলাকার সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষক, ব্যবসায়ী, কৃষক ও তরুণ সমাজ সবাই বলছেন এক কথা, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত মানবিক গাজীপুর গড়তে একমাত্র উপযুক্ত প্রার্থী অধ্যক্ষ মিলন সাহেব। জনগণের প্রত্যাশা ও মন্তব্য: প্রবীণ মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ বলেন, আমি বহু চেয়ারম্যান দেখেছি, কিন্তু মিলন সাহেবের মতো নিবেদিত নেতা দেখি নাই। তিনি নিজের স্বার্থে নয়, জনগণের স্বার্থে কাজ করেন। তিনি সংসদে গেলে গাজীপুরবাসীর ভাগ্য বদলাবে। একজন নারী উদ্যোক্তা রাবেয়া খাতুন বলেন, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তিনি সবসময় উৎসাহ দিয়েছেন। আমাদের অনেকের জীবনে তিনি পরিবর্তন এনেছেন। মির্জাপুরের এক তরুণ শিক্ষার্থী জানায়, অধ্যক্ষ মিলন ভাই আমাদের অনুপ্রেরণা। তিনি রাজনীতিকে ক্ষমতার নয়, সেবার জায়গা থেকে দেখেন। আমরা এমন মানুষকেই সংসদে দেখতে চাই। ব্যবসায়ী সমাজের এক প্রতিনিধি বলেন, তিনি সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়ান, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আমরা বিশ্বাস করি, তিনি নির্বাচিত হলে গাজীপুরের ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা ও স্থিতিশীলতা আসবে। কৃষক আব্দুল জলিল বলেন, আমাদের ক্ষেতের ফসল, সেচ, সার সব বিষয়ে মিলন সাহেব পাশে থেকেছেন। তিনি প্রকৃত অর্থে কৃষকের বন্ধু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে অঙ্গীকার: অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, আমি কোনো দলের প্রার্থী নই, আমি জনগণের প্রার্থী।