April 23, 2026, 7:45 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

পাবনা-২ আসনে বিএনপি প্রার্থী সেলিম রেজা হাবিবের সঙ্গে সুজানগর সাইবার দলের সৌজন্য সাক্ষাৎ

ভ্রাম্যমান প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, সুজানগর উপজেলা শাখার সভাপতি’র নেতৃত্বে একদল তরুণ সাইবার যোদ্ধা আজ পাবনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব সেলিম রেজা হাবিবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। সাক্ষাৎকালে সাইবার দলের নেতৃবৃন্দ জনাব সেলিম রেজা হাবিবের প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত করতে অনলাইন ও মাঠ পর্যায়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জনাব সেলিম রেজা হাবিব তরুণ সাইবার যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে বলেন, তোমাদের মতো সচেতন ও নিবেদিত তরুণরাই বিএনপির ভবিষ্যৎ শক্তি। সত্য ও ন্যায়ের পথে লড়াইয়ে তোমাদের ভূমিকা অনন্য।বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল  সুজানগর উপজেলা শাখা সত্য প্রচারে অবিচল, গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞা এই শ্লোগানকে সামনে রেখে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা