April 23, 2026, 7:44 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

গাজীপুরে শুরু হলো ‘বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫’ স্থানীয় শিল্পোন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

আব্দুল আলী গাজীপুর

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল ১০টায় গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ী মাঠে শুরু হয়েছে। স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শন, বিক্রয় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এ মেলাটি উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব নাফিসা আরেফীন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহাম্মদ হোসেন ভূঁইয়া, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, গাজীপুর; এবং জনাব এস এম শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড ট্রান্সপোর্ট বিভাগ), জিএমপি, গাজীপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), গাজীপুর। স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ আজহারুল ইসলাম, উপব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, গাজীপুর। মেলায় স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের হাতে তৈরি পোশাক, হস্তশিল্প, খাদ্যপণ্য, প্রসাধনী, কৃষিভিত্তিক সামগ্রীসহ নানা ধরনের পণ্যের প্রদর্শনী চলছে। উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন, এই মেলার মাধ্যমে তাদের তৈরি পণ্যের বাজার আরও সম্প্রসারিত হবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার হবে। অনুষ্ঠানটি আয়োজন করেছে বিসিক জেলা কার্যালয়, গাজীপুর, সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন, গাজীপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা